২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকৃতির রোষানলে হিমাচল প্রদেশের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র!

নিজস্ব সংবাদদাতা : বাঙ্গালীদের কাছে অন্যতম সেরা পর্যটন কেন্দ্র দার্জিলিং। তবে বাঙ্গালীদের আরো একটি প্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে যেটি হিমাচল প্রদেশে অবস্থিত, মানালি। কুলু জেলায় অবস্থিত মানালি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, হিমাচল প্রদেশের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র মানালি।

প্রায় সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। শহরের মধ্যে রয়েছে একটি নদী, নদীর লাগোয়া হোটেলের ব্যালকনিতে পা ঝুলিয়ে প্রাকৃতিক শোভা অনুভব করার মজাই আলাদা। তবে পর্যটকদের এই স্বর্গরাজ্য বর্তমানে প্রকৃতির রোশানলে। বেশ কিছুদিন ধরে উত্তর ভারত জুড়ে লাগাম ছাড়া বৃষ্টিপাত হচ্ছে।

উত্তর প্রদেশ দিল্লি জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশসহ গোটা উত্তর ভারতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ছবির মত এই পাহাড়ি শহরের অবস্থা বড়ই সাংঘাতিক। মাত্রা অতিরিক্ত বৃষ্টির কারণে গোটা শহর প্রায় নদীতে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে উপচে পড়ছে জল। জলের ঝাপটায় অনেকগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত এই ছবির মত শহরটি অ্যাডভেঞ্চার প্রিয় প্রকৃতি প্রিয় পর্যটকদের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। তবে বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, জল নামলে কি এই শহরকে আবার চেনা যাবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রকৃতির রোষানলে হিমাচল প্রদেশের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র!

আপডেট : ১০ জুলাই ২০২৩, সোমবার