০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

বিচারাধীন জমিতে বিজেপির পতাকা, চাঞ্চল্য নন্দলাভূখোয়া এলাকায়

নতুন গতি প্রতিবেদন, উত্তর দিনাজপুর: বিচারাধীন জমিতে শাসকদলের পতাকা লাগানোকে ঘিরে চাঞ্চল্য ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাভূখোয়া এলাকায়। যদিও এতে দলের হাত নেই বলে দাবি বিজেপি নেতাদের। এদিকে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে স্থানীয় বাসিন্দা মহম্মদ জালালউদ্দিন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বহুদিন ধরে ২২০০ জমি নিয়ে বিরোধ চলছে দু’পক্ষের বিরোধ। বর্তমানে বিষয়টি নিয়ে মামলা চলছে আদালতে। জালালউদ্দিনের বক্তব্য, গত ৩১ অগস্ট রাতে ওই জমিতে ঢুকে কয়েকজন ব্যক্তি বিজেপির পতাকা পোতেন। সকালে তা নজরে এলে পতাকা সরাতে গেলে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা ঘিরে সৃষ্টি হয় উত্তেজনার। তাঁর অভিযোগ, আব্দুস সাত্তার, আব্দুল রউফ সহ একাধিক ব্যক্তি জমিতে পতাকা লাগিয়েছেন। শুধু তাই নয়, তাঁদের তরফ থেকে জমি দখলের চেষ্টা এবং হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।
যদিও আব্দুস এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, জমিটি তাঁদের পারিবারিক সম্পত্তি এবং তাতে নামে রয়েছে তাঁর পিতার। সেই কারণেই তিনি বিজেপির পতাকা নিজের জমিতে লাগিয়েছেন। পাশাপাশি, তিনি জালালউদ্দিনের বিরুদ্ধে অকারণ বিতর্ক তৈরি ও গ্রামবাসীদের বিভ্রান্ত করার অভিযোগও তোলেন। ঘটনা প্রসঙ্গে চোপড়া ৪ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেছেন, “আব্দুস সাত্তার বিজেপির কোনও পদাধিকারী নন এবং দলের সঙ্গেও সক্রিয় ভাবে যুক্ত নন। বিচারাধীন জমিতে বেআইনি ভাবে দলীয় পতাকা লাগানো হয়ে থাকলে বিজেপি তা সমর্থন করে না।”

উদ্বোধনী মহিলা চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হবে ভারত, আয়োজক নির্বাচিত হল মুম্বাই ও বরোদা।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিচারাধীন জমিতে বিজেপির পতাকা, চাঞ্চল্য নন্দলাভূখোয়া এলাকায়

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার