নিজস্ব সংবাদদাতা :গত ৬ ফেব্রুয়ারি ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া, রিখটার স্কেলের তীব্রতা ছিল ৭.৮। এই ভয়াবহ ভূমিকম্পের কারণে প্রচুর বাড়িঘর ধূলিসাৎ হয়ে যায়, আহত ও নিহত হয় অনেক মানুষ। বিভিন্ন দেশ থেকে পাঠানো হয় উদ্ধারকারী দল। এছাড়া ভারত মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো বেশ কিছু দেশ থেকে উদ্ধারকার্য গতি আনবার জন্য পাঠানো হয়েছিল প্রশিক্ষিত কুকুরদের। এক মাস ধরে চলেছে উদ্ধার কাজ, তুরস্কর এয়ারলাইন্স সংস্থার তরফ থেকে উদ্ধার কাজে যাওয়া প্রশিক্ষিত কুকুরদের বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়েছে।
২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



















