২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

স্বাধীনতা দিবস উদযাপন ও মাস্ক বিতরণ কাবিলপুরে

নিজস্ব সংবাদদাতা  সাগরদিঘী : ১৫ই আগস্ট মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতি বছরের ন্যায় এবছরও ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন এবং মাস্ক বিতরণী অনুষ্ঠান হয়। সবুজ বার্তা গোষ্ঠীর উদ্যোগে, উক্ত সভায় বেলা ৭টার সময় প্রধান শিক্ষক নাজিমুদ্দিন বিশ্বাস পতাকা উত্তোলন করেন। সবুজ বার্তার কর্ণধার এলাকাবাসীর হাতে মাস্ক তুলে দেন এবং তিনি বলেন প্রতি বছরের মতো এবছর আমরা বড়ো করে সভা করতে পারবোনা দেশের মহামারীর দিকে লক্ষ্য রেখে। এছাড়াও তেঘরীপাড়া চাইল্ড কেয়ার একাডেমীর প্রধান শিক্ষক মাহাফুজুর রহমান স্বাধীনতা দিবসে দেশকে শক্তি শালী করার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার বার্তা দেন এছাড়াও প্রত্যেক বক্তার মুখ থেকে স্বাধীনতার সরল বার্তা পাওয়া যায়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ নেজামুদ্দিন, হোসনে মোবারক, আব্দুস সামাদ, আব্দুর বাসির, মহম্মদ আলি, জামিরুল ইসলাম প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সুচারু রুপে সঞ্চালনা করেন রহমতুল্লাহ।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতা দিবস উদযাপন ও মাস্ক বিতরণ কাবিলপুরে

আপডেট : ১৫ অগাস্ট ২০২০, শনিবার