২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

কুলতলিতে বেহাল অবস্থায় চলছে ICDS স্কুলগুলি, প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের

  • নতুন গতি
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২০, মঙ্গলবার
  • 10

কুলতলিতে বেহাল অবস্থায় চলছে ICDS স্কুলগুলি, প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের

নবাব মল্লিক ,নতুন গতি, রায়দিঘী: কুলতলিতে বেহাল অবস্থায় চলছে ICDS স্কুলগুলি। গ্রামের মানুষজন প্রতিবাদ প্রতিবাদ করতে করতে নিরাশ হয়ে প্রতিবাদের ভাষাই হারিয়ে ফেলেছেন তারা। বুঝতে পারছেন না কীভাবে মিলবে প্রতিকার। মূলত অভিযোগ হিসাবে উঠে এসেছে অনেকগুলি বহুমুখী সমস‍্যার কথা।র ডালে পোকা, নিম্নমানের খাদ‍্য সামগ্রী পরিবেশনের ফলে শিশুদের অসুস্থ হয়ে পড়া থেকে শুরু করে বিনা নোটিশে স্কুল বন্ধ, দিনের পর দিন স্কুলে না এসে অল্প টাকা দিয়ে স্থানীয় একটি মেয়েকে রেখে স্কুল চালিয়ে নেওয়ার অভিযোগ।

কুলতলি বিধানসভার জালাবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গাবতলা পূর্ব গাবতলা গ্রাম পঞ্চায়েতের ICDS কেন্দ্র গুলির আরও বেহাল অবস্থা। সেখানে অভিযোগ ICDS এর সেন্টারগুলির জন‍্য তৈরী করা ঘরে দীর্ঘদিন যাবৎ পড়ানো হয় না সেগুলি গরু মহিষের গোয়ালঘর হয়ে গিয়েছে। পড়ানো বন্ধ হয়েছে দীর্ঘদিন, যেগুলি আবার চলছে সেই স্কুলগুলির পরিকাঠামো নেই ভাঙা ঘরে বিপজ্জনক অবস্থায় চলছে খুড়িয়ে খুড়িয়ে চলছে স্কুলগুলি। যেকেনো মূহুর্তে ভেঙে পড়তে সেগুলি এমন ভয়ানক অবস্থায় রয়েছে স্কুলগুলি।

দীর্ঘদিন যাবৎ চলা এই অপব‍্যবস্থার বিরুদ্ধে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। সেই ক্ষোভের বহিপ্রকাশ চরমে ওঠে যখন জালাবেড়িয়ার ৭৮ নং ICDS সেন্টার থেকে দেওয়া শিশুদের জন‍্য দেওয়া খাবারের মধ‍্যে পোকা দেখতে পান গ্রামবাসীরা। তারা ICDS সেন্টারের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের মুখে পোকা ধরা চাল ডাল দিয়ে তৈরী করা খাবার না দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। তবে স্কুলে পড়ানোর নিশ্চয়তা দেননি তারা। তারা বলেন তাদের একজনের উপর দুই তিনটি সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এক সঙ্গে এতগুলি স্কুলে পড়াতে পারবেন না তারা।

এ ব‍্যাপারে জালাবেড়িয়া ২ পঞ্চায়েত সদস‍্য মাধবী মহলদার বলেন। তিনি নিজে থেকে উদ‍্যোগ নিয়ে ICDS অফিসে বারবার সমস‍্যার কথা জানিয়েছেন। কিন্তু সেই সমস‍্যার কথায় কর্ণপাত করেন নি ICDS সুপারভাইজার বণাণি দাস। এব‍্যাপারে কুলতলির বিডিও বিপ্রতীম বসাক বলেন অভিযোগ এসেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছি। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের শাস্তি দেওয়া হবে।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কুলতলিতে বেহাল অবস্থায় চলছে ICDS স্কুলগুলি, প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২০, মঙ্গলবার