২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রকাশ কারাত

 নিউজ ডেস্ক,নতুন গতি:- নয়াদিল্লির রামলীলা ময়দানে ভাষণের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সিপিআই(এম)-র প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের নাম উল্লেখ করে অভিযোগ করেন, প্রকাশ কারাতও তখন শরণার্থীদের নাগরিকত্ব দেবার জন্য আইন সংশোধন করতে চেয়েছিলেন। ভোটব্যাঙ্ক রাজনীতির জন্যই তা করেছিলেন।

এদিন এ বিষয়ে কারাতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘‘বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সুরক্ষা ও নাগরিকত্বের দাবি বরাবরই সিপিআই(এম) করেছে। পার্টির কোঝিকোড়ে কংগ্রেসে বাঙালি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রস্তাব গৃহীত হয়েছিল। ২০১২সালে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পার্টির তদানীন্তন সাধারণ সম্পাদক হিসাবে আমি চিঠি লিখে যথাযথ সংশোধনী আনার কথা বলি। কিন্তু মোদী সরকার নাগরিকত্ব সংশোধনীর যে আইন এনেছে তা ধর্মীয় পরিচয়ের মাপকাঠির ভিত্তিতে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব হয় না, তা সংবিধান-বিরোধী। সেই কারণেই আমরা এই আইনের বিরোধিতা করছি। দেশের মানুষকে বিভাজন করার লক্ষ্যে এই আইন আনা হয়েছে।’’

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রকাশ কারাত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, রবিবার