নিজস্ব প্রতিবেদক:-প্রেমিকাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন যুবক। আর প্রেমিকার অভিযোগে বৌভাতের আসর থেকে সোজা শ্রীঘরে যেতে হল যুবককে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার দেবীপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমিক একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। জানা গিয়েছে, প্রেমিকা এবং ওই যুবক একে অপরের প্রতিবেশী। প্রেমিকার পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে যে, যুবতীর সঙ্গে ওই যুবকের বছর আটেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে নিয়মিত ঘুরতে যাওয়া, মেলামেশা করা. খাওয়া-দাওয়া সমস্ত কিছুই চলছিল। তিন মাস আগে তাঁদের সম্পর্কে ছন্দপতন হয়। যুবতী জানাচ্ছেন, অভিযুক্ত যুবত তাঁকে জানিয়েছিলেন যে তিনি বাবার সঙ্গী দিঘা যাচ্ছেন। তাঁর অভিযোগ, দিঘা থেকে বাড়ি ফিরেই ওই যুবক তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। এরপর প্রেমিকার পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন যে, অভিযুক্ত শিলিগুড়িতে ইতিমধ্যেই গোপনে অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন। আর সেই মেয়েটিকেই দেবীপুরে এনে সামাজিকভাবে বিয়ে করছেন। এই ঘটনা জানার পরই গাইঘাটা থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যুবতী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করেছেন ওই যুবক। তাঁর সঙ্গে প্রতারণা করেই অন্য মেয়েকে বিয়ে করেছেন তিনি। প্রেমিকার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই গাইঘাটা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 
















