২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী, আরোগ্য কামনায় আরোগ্য কামনায় যজ্ঞ ও পুজাপাঠ

অতনু ঘোষের রিপোর্ট,পূর্ব বর্ধমান:নিজের জেলা বর্ধমানে করোনা প্রতিরোধে সক্রিয় ছিলেন যথেষ্টই। আক্রান্তদের দেখতে পিপিই পরে চলে গিয়েছিলেন হাসপাতালেও। কিন্তু এত সতর্কতা সত্ত্বেও বিপদ এড়ানো গেল কই! রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ নিজেই এখন করোনা আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে।

মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় বর্ধমানের কালনা শহরের সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিলেন স্থানীয় মহিলা তৃণমূল কর্মী সর্মথকরা। এর আগেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বপন বাবুর দ্রুত আরোগ্য কামনায় কালনার সিদ্ধেশ্বরী মন্দিরের পূজা দেন। জেলা পরিষদের সদস্যা আরতী হালদার তিনি জানান কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন মন্ত্রী, তার দ্রুত আরোগ্য কামনায় সিদ্ধেশ্বরী মন্দির পুজো দেয়া হল, খুব শিগগিরই আরোগ্য লাভ করে ফিরে আসুন মন্ত্রী সেই কামনায় এদিন পুজো.

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী, আরোগ্য কামনায় আরোগ্য কামনায় যজ্ঞ ও পুজাপাঠ

আপডেট : ১৮ অগাস্ট ২০২০, মঙ্গলবার