০৩ জুন ২০২৬, বুধবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
০৩ জুন ২০২৬, বুধবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

পানাগড় স্টেশনে দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০ কেজি ওজনের দুটি কচ্ছপ, গ্রেফতার ১

আনজুম মুনির, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার সকালে পানাগড় স্টেশনে দুন এক্সপ্রেস থেকে দুটি বিশাল আকৃতির কচ্ছপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আরপিএফ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দুন এক্সপ্রেস পানাগড় স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। সেই সময় যাত্রীদের বসার সিটের নিচে রাখা একটি ব্যাগ বারবার নড়াচড়া করতে দেখে সন্দেহ হয় যাত্রীদের। প্রথমে অনেকের ধারণা হয়, সম্ভবত ব্যাগের ভিতরে কোনও শিশুকে পাচার করা হচ্ছে।

এরপর বিষয়টি স্টেশনে উপস্থিত আরপিএফ কর্মীদের জানানো হয়। খবর পেয়ে আরপিএফ কর্মীরা ট্রেনে উঠে ব্যাগটি খুলে দেখেন, তার ভিতরে রয়েছে দুটি বড় আকৃতির কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপ দুটির মোট ওজন আনুমানিক ১০ কেজি বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে আরপিএফ। পরে উদ্ধার হওয়া কচ্ছপ দুটিকে পানাগড় বনদপ্তরের রেঞ্জারের হাতে তুলে দেওয়া হয়।

ধৃত ব্যক্তির বাড়ি উত্তরপ্রদেশের আমেঠিতে। তাঁর নাম জান্না এবং বয়স ৬২ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কচ্ছপ দুটি কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল।
বর্তমানে বনদপ্তরের আধিকারিকরা ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

“এমন চোরা গোপ্তা কাজ করার কিছু ছিল না” নব তৃণমূল ব্লককে একহাত কুনালের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পানাগড় স্টেশনে দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১০ কেজি ওজনের দুটি কচ্ছপ, গ্রেফতার ১

আপডেট : ৩ জুন ২০২৬, বুধবার