০৬ জুন ২০২৬, শনিবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
০৬ জুন ২০২৬, শনিবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেখলিগঞ্জ পৌরসভায় বড় রাজনৈতিক পরিবর্তন, কংগ্রেসে যোগ দিলেন চেয়ারম্যান সহ ৬ পৌরপ্রতিনিধি

আনজুম মুনীর, কলকাতা: বুধবার কলকাতার বিধান ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সহ একাধিক পৌরপ্রতিনিধি আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মেখলিগঞ্জ পৌরসভার মোট ৯ জন সদস্যের মধ্যে ৬ জন পৌরপ্রতিনিধি এদিন জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করে দলের সদস্যপদ গ্রহণ করেন। এর ফলে কোচবিহার জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিধান ভবনে আয়োজিত এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন দেবপ্রসাদ রায়, বিশ্বজিৎ সরকার সহ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা ও কর্মী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের সংগঠন ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং সাধারণ মানুষের সমর্থন বৃদ্ধি পাচ্ছে। তাঁদের মতে, মেখলিগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধিদের এই যোগদান সেই ধারাকেই আরও মজবুত করবে। অন্যদিকে, চেয়ারম্যান প্রভাত পাটনি ও তাঁর সঙ্গে যোগদানকারী পৌরপ্রতিনিধিরা জানান, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের স্বার্থকে সামনে রেখেই তাঁরা জাতীয় কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে জনগণের স্বার্থে আরও সক্রিয়ভাবে কাজ করার আশ্বাসও দেন তাঁরা।

রাজনৈতিক মহলের মতে, মেখলিগঞ্জ পৌরসভার ৯ সদস্যের মধ্যে ৬ জনের কংগ্রেসে যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা। এর প্রভাব শুধু পৌরসভা নয়, উত্তরবঙ্গের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে বিধান ভবন চত্বরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামীদিনে এই রাজনৈতিক পরিবর্তন কতটা প্রভাব ফেলতে পারে, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির এক সচেতনামূলক পদযাত্রা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেখলিগঞ্জ পৌরসভায় বড় রাজনৈতিক পরিবর্তন, কংগ্রেসে যোগ দিলেন চেয়ারম্যান সহ ৬ পৌরপ্রতিনিধি

আপডেট : ৬ জুন ২০২৬, শনিবার