২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ডানকুনি থেকে উদ্ধার হল প্রচুর বেআইনি অস্ত্র

নতুন গতি নিউজ ডেস্ক : বড় সাফল্য রাজ্য গোয়েন্দা বিভাগের । তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর বেয়াইনি অস্ত্র উদ্ধার করল রাজ্য গোয়েন্দা বিভাগ । সূত্রের খবর, শনিবার অর্থাৎ আজ ভোর রাতে বিহার গামী একটি বাসে করে এক যুবক আসছিলেন কলকাতার উদ্যেশ্যে । সঙ্গে ছিল প্রচুর বেআইনি অস্ত্র ।

গোপন সূত্রে এই খবর জানতে পেরে সিআইডি হুগলী জেলার ডানকুনি টোল প্লাজার কাছে ডানকুনি থানার পুলিশকে সাথে নিয়ে যৌথ ভাবে নাকা চেকিং শুরু করে ।ডানকুনি টোল প্লাজায় ওই বাস আসতেই সিআইডি (CID) ওই বাসে তল্লাশি চালায় । বাসের ভিতর থেকে ওই যুবককে পাকড়াও করে এবং তার ব্যাগ থেকে ১টি সেভেন এম এম পিস্তল ৬টি দেশি ওয়ানশটার ও ২০০ রাউন্ড গুলি উদ্ধার করে ৷

জানা গিয়েছে, বছর চল্লিশের ওই যুবকের নাম ব্রজোকিশোর তিওয়ারি ৷ সিআইডি সূত্রে খবর, ধৃত যুবককে আজ শ্রীরামপুর আদালতে তোলা হয় ৷ রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালিন এই ঘটনা স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে সোরগোল ফেলেছে ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডানকুনি থেকে উদ্ধার হল প্রচুর বেআইনি অস্ত্র

আপডেট : ৩ এপ্রিল ২০২১, শনিবার