২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

আমডাঙায় আইএসএফ প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল

মহঃ মফিজুর রহমান, আমডাঙা, নতুন গতি : আজ আমডাঙা বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী জামাল উদ্দিনের সমর্থনে বিশাল মিছিল বের করে সংযুক্ত মোর্চা । মিছিলে হাঁটেন আইএসএফ প্রার্থী জামাল উদ্দিন সহ সংযুক্ত মোর্চার অর্থাৎ কংগ্রেস, বামফ্রন্ট ও আইএসএফের হাজার হাজার কর্মী সমর্থক এবং নেতৃত্বরা ‌। উল্লেখ্য, মিছিলের আগে আমডাঙা বিধানসভার অন্তর্গত দত্তপুকুর নতুন রাস্তার মোড়ে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন সংযুক্ত মোর্চার প্রার্থী । কার্যালয় উদ্বোধনী বক্তব্যে আমডাঙার সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী জামাল উদ্দিন বলেন,’ আমরা যে তৃণমূল – বিজেপির থেকে আলাদা সেটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে । কোনও ভাবেই ভয়-ভীতি দেখিয়ে ভোট চাওয়া যাবে না । মানুষ স্বাধীনভাবে নিজের ভোট দেবেন । সবাইকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে ।’ নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর শুরু হয় মিছিল । নতুন নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রায় ৭ কিমি পায়ে হেঁটে দত্তপুকুর থানার সামনে পৌঁছে মিছিল শেষ হয় । মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রার্থী । ‘ আমডাঙার তৃণমূল ও বিজেপি প্রার্থীর প্রতি কি বার্তা দিতে চান ?’ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জামাল উদ্দিন বলেন, ‘ কোনও বার্তা দেওয়া লাগবে না । আমি কারো সমালোচনাও করবো না । শুধু এতটুকুই বলবো আমডাঙার মানুষ আমাকেই চাইছেন সুতরাং আমিই জিতবো।’

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আমডাঙায় আইএসএফ প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল

আপডেট : ২১ মার্চ ২০২১, রবিবার