রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ কেন্দ্রীয় সরকারের NRC, CAA ও NPR -এর বিরুদ্ধে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেস ও গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে গাজীপুর,বেলাঘটা,কদমতলা গ্ৰামের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ যাত্রা। পথচলতি মানুষদের হাতে NRC -এর বিরুদ্ধে লিফলেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,ব্লক তৃণমূল নেতা সত্যনারায়ণ ব্যানার্জী,গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাফর আলী সেখ,গাজীপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের নেতা রাজীব চ্যাটার্জী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই জনসংযোগ যাত্রায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
NRC, CAA ও NPR -এর বিরুদ্ধে কাটোয়ায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ যাত্রা
-
নতুন গতি - আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২০, শনিবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























