আজিজুর রহমান, গলসি : আসন্ন মহরম উপলক্ষে সমন্বয় সভার আয়োজন করল গলসি থানা এবং গলসি ১ ও ২ নং ব্লক প্রশাসন। গলসি থানার অন্তর্গত ৩৮ টি গ্ৰামের মানুষকে নিয়ে গলসি ২ ব্লক বিডিও অফিসে ওই সভার আয়োজন করা হয়। সভায় আগত মহরম কমিটির সদস্যদের থেকে সুবিধা অসুবিধার বিষয় গুলি মনযোগ দিয়ে শোনেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সেই নিরিখে প্রতি বছরের মতো এবছরও শান্তিপূর্ণ ভাবে মহরম পালনে বার্তা দেন গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন ও থানার ওসি দীপঙ্কর সরকার। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন গলসি ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জিব সেন, গলসি ওসি দীপঙ্কর সরকার, মেজবাবু রতন দাস, পুলিশ অফিসার ওয়াসিম আক্রম সহ অনেকে। এদিনের সভা থেকে সার্কেল ইনস্পেক্টর সাধন ব্যানার্জ্জী প্রত্যেক মহরম কমিটি কে বিশ্ব উষ্ণায়ন রুখতে বৃক্ষরোপণের আহ্বান করেন। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলসি থানার মেজবাবু রতন দাস।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























