২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুনের অভিযোগ

আজিজুর রহমান, গলসি : ছোট গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুন করল স্ত্রী। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গলসি ২ নং ব্লকের ভূঁড়ি গ্রাম পঞ্চায়েতের কালীমোহনপুর গ্রামে। মৃতের নাম সন্তোষ কুমার মজুমদার ওরফে সুনীল। পেশায় কাঠ মিস্ত্রী। তার বয়স আনুমানিক ৬২ বছর। ঘটনায় অভিযুক্ত আইসিডিএস কর্মী শ্রীমতি মজুমদার কে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার মেয়ে শ্রর্মিলা বিশ্বাস জানিয়েছেন, তার মা তার বাবাকে ভালো বাসতো না। কোনদিন শান্তি দেয়নি। তার জীবনটাও নষ্ট করেছে। বাবাকে খুব টর্চার করতো মা। তিনি বিয়ের পর এই বাড়িতে আসতে পারতো না। এখন এসে শুনলেন বাবা মারা গেছে। তার বাবাকে মারধর করছে তার মা। তিনি চান তার মা যেন শাস্তি পায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সন্তোষ ও শ্রীমতীর মধ্যে পারিবারিক অশান্তি লেগে ছিল। এদিন সকালেও দুইজনের মধ্যে ঝামেলা হয়। এরপরই সকাল আটটা নাগাদ সন্তোষ রেশন এনে বাড়ির একটু দুরে তার নিজের কাঠের দোকানে যান। আচমকা সকাল নটা নাগাদ দোকানের বাইরে টিনের উপরে আহত অবস্থায় সন্তোষকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার পর শ্রীমতিকে তারা ডাকলে তিনি ঘটনাস্থলে আসতে চাননি। না আসায় তারা তাকে সন্দেহ করতে থাকেন। তাকে চাপ দিলে তিনি মারধরের কথা স্মীকার করেন। ঘটনার পরই জনরোষ থেকে বাঁচাতে পুলিশ ওই শ্রীমতিকে থানার নিয়ে যায়।

ভূঁড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুবোধ ঘোষ জানিয়েছেন, যে লোকটি মারা গেছে তিনি কাঠের কাজ করতেন। খুবই নিরীহ ভদ্রলোক ছিলেন। শুনছি ওনার স্ত্রী নাকি মাথায় সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করছে। তিনি চান পুলিশ তদন্ত করে যে অভিযুক্ত তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করুক।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুনের অভিযোগ

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার