২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এটিএম এর বাইরে মানুষকে সহায়তার নাম করে প্রতারণা ! গ্রেফতার চার

নিজস্ব সংবাদদাতা :এটিএম এর বাইরে মানুষকে সহায়তার নাম করে প্রতারণা।এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)।ধৃতদের নাম গোপাল কুমার(৩২), রিচু কুমার(২৪), চন্দন কুমার (১৮) এবং ধনঞ্জয় কুমার(২৮)।ধৃতরা বিহারের বাসিন্দা।

জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে বাগডোগরা থানা অন্তর্গত এলাকায় এক ব্যক্তিকে এটিএম এ সহায়তার নাম করে তার ১ লক্ষ ৯২ হাজার টাকা প্রতারণা করা হয়।ঘটনার পর বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেন ব্যক্তি।এরপরই তদন্তে নামে পুলিশ।তদন্তে পুলিশ জানতে পারে বিহারের একটি গ্যাং রয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।এরপর সেই গ্যাংটিকে ধরতে বাগডোগরা পুলিশের একটি দল বিহারেও অভিযান চালায়, কিন্তু তারা সেই সময় সফল হতে পারে নি। এবারে স্পেশাল অপারেশন গ্রুপ অনেক পরিকল্পনা করে আটক করে ফেলে এই গ্যাংটিকে। তাদের বিরুদ্ধে এর আগেও প্রচুর অভিযোগ ছিল বলে জানিয়েছে স্পেশাল অপারেশন গ্রুপের হেড অফিসার।

ফলতায় দ্বিতীয় হয়ে খুশি সেলিম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এটিএম এর বাইরে মানুষকে সহায়তার নাম করে প্রতারণা ! গ্রেফতার চার

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার