২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মারাত্মক সমস্যায় পড়তে চলেছে দিল্লি! সরকারি হাসপাতাল থেকে দিল্লি মেট্রো, আঁধার নেমে আসতে পারে বহু জায়গাতেই

দেবজিৎ মুখার্জি: “মারাত্মক সমস্যায় পড়তে চলেছে রাজধানী! বহু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেই রয়েছে আর মাত্র একদিনের কয়লা।” এমনই চিন্তাদায়ক সংবাদ দিলেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

তিনি জানালেন “যেখানে ২১ দিনেরও বেশি সময়ের কয়লা মজুত থাকা দরকার, কিন্তু বহু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একদিনেরও কম সময়ের কয়লা রয়েছে। বিদ্যুৎ সঞ্চয় করা যায় না। তা প্রতিদিন উৎপাদন করা হয়। কয়লা সঞ্চয় করা হয়। সাধারণত ২১ দিনের কয়লা মজুত রাখা দরকার। কিন্তু এনটিপিসি দাদরি ও উনচাহারের মতো বহু বিদ্যুৎকেন্দ্রে আর একদিনের কয়লা মজুত রয়েছে।”

তিনি আরো জানান “২৪ ঘণ্টা হয়তো বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি থাকবে। ফলে রাজধানীর সরকারি হাসপাতাল থেকে দিল্লি মেট্রো, আঁধার নেমে আসতে পারে বহু জায়গাতেই।”

কিন্তু কেন হঠাৎ এই কয়লার ঘাটতি? এ বিষয়ে তিনি জানান “রেলওয়ে রেকের সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগে ৪৫০টি রেক ছিল। কিন্তু এখন সেই সংখ্যা কমে হয়েছে ৪০৫। কেন্দ্রের সঙ্গে ঠিকমতো বোঝাপড়া ঠিক হলেই এই সমস্যার সমাধান সম্ভব হবে।”

চিনের কয়লাখানিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু অন্তত ৯০ জনের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মারাত্মক সমস্যায় পড়তে চলেছে দিল্লি! সরকারি হাসপাতাল থেকে দিল্লি মেট্রো, আঁধার নেমে আসতে পারে বহু জায়গাতেই

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার