২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩

হাঁসখালি ধর্ষণকাণ্ডে ধৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোঃ সেলিম

নদিয়া: এই ধর্ষণ তৃণমূল পঞ্চায়েতের ছেলে করেনি, এই ধর্ষণ করেছে পিসির ভাইপো, যাদের তিনি কখনো দুষ্টু ছেলে বলেছেন, কখনো কখনো বলেছেন একটু আকটু নষ্টামি করবেই। রবিবার হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে এই ভাষাতেই আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোঃ সেলিম।

ইতিমধ্যেই হাঁসখালি ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা। অন্যদিকে নিজেদের ক্যাম্পে থেকেও মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা। এদিন মৃত নাবালিকার মা-বাবাসহ আত্মীয়দের সঙ্গে কথা বলেন রাজ্য সম্পাদক। এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সময় দুঃখ ছিল অভাব ছিল কিন্তু মানুষের সঙ্গে একটা সম্পর্ক ছিল সেটাকে শেষ করে দেওয়া হচ্ছে। গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজ্য। শুধুমাত্র হাঁসখালি ধর্ষণকাণ্ডের অভিযুক্ত তৃণমূল নয়, গোটা রাজ্যজুড়ে যারা অপরাধ করছে দুর্নীতি করছে তারাও তৃণমূল। এর পাশাপাশি সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, দিল্লি পুলিশের আইপিএস কালকে সিবিআই হবে। আজকে যে সিবিআই হচ্ছে কাল সে কলকাতা পুলিশ হবে। তাই কাক কোনদিন কাকের মাংস খায় না। এটা সিবিআই এর জন্য চ্যালেঞ্জ। বর্তমান যা পরিস্থিতি রাজ্য পুলিশের যারা বড় বড় কর্তা রয়েছেন তাদের জলে ডুবে মরা উচিত। তার কারণ গ্রামে কিংবা শহরে কোন ঘটনা ঘটলেই পুলিশের তদন্ত চাইছে না সবাই সিবিআই চাইছে।

সর্বাধিক পাঠিত

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হাঁসখালি ধর্ষণকাণ্ডে ধৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোঃ সেলিম

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, রবিবার