২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩

বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

  • নতুন গতি
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
  • 15

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার।ডেঙ্গুর বাড়বাড়ন্তের প্রতিবাদে স্বাস্থ্যভবনে স্মারকলিপি জমার কথা ছিল বিজেপি মহিলা মোর্চার। সেই মতো মিছিল করেন দলীয় কর্মী-সমর্থকরা। তবে স্বাস্থ্যভবনের বেশ কিছুটা আগেই ব্যারিকেড করে পুলিশ। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন বিজেপি মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা। পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বলেই অভিযোগ। শেষ পর্যন্ত তাঁরা স্বাস্থ্যভবনে ঢুকতে পারেননি। বিক্ষোভকারীরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

সর্বাধিক পাঠিত

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি মহিলা মোর্চার স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার