২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বারাসাত  বাণীকণ্ঠ নগরে এক বৃদ্ধকে  পিটিয়ে খুন !

নিজস্ব সংবাদদাতা : বারাসাত  বাণীকণ্ঠ নগরে এক বৃদ্ধকে  পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ সকাল নটার সময় উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের বাণীকণ্ঠ নগর বি-ব্লকে। ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ (Police) এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছোটদের মারপিট ঠেকাতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধ লোকের। যাঁর মৃত্যু হয়েছে তাঁর নাম পানু মন্ডল । স্থানীয়রা জানিয়েছেন, বাচ্চারা মিলে মারপিট করছিল। ঠিক সেই সময় পানু মন্ডল তাঁর নাতিকে আটকাতে যান। সেই সময় আর এক ব্যক্তি এসে পানু মন্ডলকে মারধর করে। বাড়ির লোকজন বারাসাত হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত এলাকা থেকে পলাতক।এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বারাসাত  বাণীকণ্ঠ নগরে এক বৃদ্ধকে  পিটিয়ে খুন !

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার