১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

FIR বাতিলের দাবি নিয়ে আদালতে অভিষেক 

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা উস্কানিমূলক মন্তব্য নিয়ে এফআইআর দায়ের হয় বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায়। একাধিক জায়গায় তিনি যে সমস্ত বক্তব্য রেখেছেন, সেগুলির লিঙ্ক তুলে ধরে অভিযোগ জানানো হয় এবং তার ভিত্তিতে মোট ৫টি ধারায় FIR দায়ের করা হয়। সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। গত ৫ মে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়।

কী কী ধারা প্রয়োগ করা হয়েছে?

১৯৬ ধারা, জামিন অযোগ্য, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করে ঘৃণা ছড়ানো। ৩৫১/২ ধারা, জামিন অযোগ্য, মৃত্যুর ভয় দেখানো, হুমকি দিয়ে মানুষের সম্মান ও সম্প্রীতি নষ্ট করা। ৩৫৩(১)(c) ধারা, জামিন যোগ্য। মিথ্যা, বিভ্রান্তিকর বক্তব্য ও গুজব ছড়ানো জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩(২) ও ১২৫ ধারা প্রয়োগ করা হয়েছে। এছাড়াও আরো একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তৃণমূল রাজনীতির সঙ্গে কি কাকলি আর মানাতে পারছেন না?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

FIR বাতিলের দাবি নিয়ে আদালতে অভিষেক 

আপডেট : ১৯ মে ২০২৬, মঙ্গলবার