১৮ মে ২০২৬, সোমবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৮ মে ২০২৬, সোমবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজনগরে তৃণমূল পঞ্চায়েত সদস্যার ইস্তফা

খান আরশাদ, বীরভূম:

দলের বিপর্যয়ের পর রাজনগরে তৃণমূল পঞ্চায়েত সদস্যা ইস্তফা দিলেন।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকেছেন অনেকেই। অনেকে ঢোকার চেষ্টাও করছেন। এইরকম পরিস্থিতিতে সিউড়ি বিধানসভার রাজনগর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যা পঞ্চায়েত প্রধানের কাছে ইস্তফা পত্র জমা দিলেন। রাজনগর গ্রাম পঞ্চায়েতের খাসবাজার ওয়ার্ড থেকে জেতা তৃণমূল সদস্যা পার্বতী সাহা বুধবার রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবরের কাছে ইস্তফা পত্র জমা দিলেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফাপত্র জমা দেন। রাজনগরের খাসবাজার ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে তিনি জিতেছিলেন। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে রাজনগর গ্রাম পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৭ টিই তৃণমূল দখল করেছিল।

রাজনগরে তৃণমূল পঞ্চায়েত সদস্যার ইস্তফা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে তৃণমূল পঞ্চায়েত সদস্যার ইস্তফা

আপডেট : ১৭ মে ২০২৬, রবিবার