২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩ আশ্বিন ১৪৩৩

জার্মানির তারকা ফুটবলার মেসুট ওজিল সাফ জানিয়ে দিলেন ইসলাম ধর্মে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই

নতুন গতি ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম, ক’দিন আগে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিন তার জবাবে জার্মানির তারকা ফুটবলার মেসুট ওজিল সাফ জানিয়ে দিলেন, ইসলাম ধর্মে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। কারণ, ইসলাম হল শান্তির ধর্ম।

ফেসবুক পোস্টে ওজিল পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে লেখেন, ‘যে ব্যক্তি নিরাপরাধ মানুষকে হত্যা করে, সে গোটা মানবজাতিকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল (আল কুরআন, স‍ূরা মায়েদা, আয়াত-৩২)। আর্সেনালের তারকা ফুটবলার মেসুট ওজিলের এই মন্তব্য প্রশংসিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই পোস্টে প্রায় ৬ লক্ষ মানুষ লাইক করেছেন। কমেন্ট করেছেন ২০ হাজার মানুষ এবং শেয়ার হয়েছে প্রায় ২০ হাজারবার।

মেসুট ওজিলকে প্রায় সময় সমাজে পিছিয়েপড়া মানুষ, অত্যাচারিত হওয়া মানুষ ও দুস্থদের পাশে দাঁড়াতে দেখা যায়। এবার তাঁকে দেখা গেল অন্য এক র‍ূপে। ফরাসি প্রেসিডেন্টকে পরোক্ষভাবে একহাত নিয়ে ঠারেঠোরে বুঝিয়ে দিলেন, ইসলামকে নিয়ে অযথা কটূক্তি করার কোনও কারণ নেই।

এদিকে উইঘুর মুসলিমদের পক্ষে আওয়াজ তুলে মেসুট ওজিল আর্সেনালের স্কোয়াডে দীর্ঘদিন জায়গা হারালেও, দলের বাইরে থেকেও সমাজকল্যাণমূলক কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি উত্তর লন্ডনের ১১টি স্কুলে প্রতিদিন ১৪০০ সুবিধাবঞ্চিত শিশুর জন্য একবেলার খাবারের ব্যবস্থা করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এর আগে ১ লক্ষ গৃহহীন মানুষকে খাবার সরবরাহ করে সবার হৃদয় জিতে নিয়েছিলেন ওজিল। এছাড়া ১ হাজার দুস্থ শিশুর অস্ত্রোপচারের খরচও বহন করেছিলেন তিনি। এছাড়া রমযান মাসে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিলি

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জার্মানির তারকা ফুটবলার মেসুট ওজিল সাফ জানিয়ে দিলেন ইসলাম ধর্মে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই

আপডেট : ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার