নবাব মল্লিক, মথুরাপুর: বুধবার আম্ফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মথুরাপুরের বাপুলীবাজারে মথুরাপুর ১ নং বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসল সিপিআইএম কর্মীরা। শতাধিক সিপিআইএম কর্মী সকাল ৮ থেকে চলা ১২ ঘন্টার এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছে বলে খবর। সিপিআইএম এরিয়া কমিটির সদস্য নিমাই কুমার কয়াল এর নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানা যাচ্ছে। অবস্থান বিক্ষোভ চলাকালীন মথুরাপুর ১ নং বিডিও অফিসে তারা ডেপুটেশান ও জমা দিয়েছে বলে খবর। এদিন অবস্থান বিক্ষোভ চলাকালীন সন্ধা ৬ টা নাগাদ এই অবস্থান বিক্ষোভে অংশ নেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে বিক্ষোভকারী সিপিআইএম কর্মীদের দাবিকে নৈতিক সমর্থন জানিয়ে আম্ফানে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
আম্ফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মথুরাপুরে অবস্থান বিক্ষোভ সিপিআইএম এর
-
নতুন গতি - আপডেট : ২৬ অগাস্ট ২০২০, বুধবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder















