৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

দুই সংস্থার উদ্যোগে সুন্দরবনে সোলার লাইট প্রদান

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ চব্বিশ পরগনা.: জীবন-জীবিকা নিয়ে সমস্যায় থাকা সুন্দরবনের ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো দুটি সংস্থা,সুন্দরবন নিয়ে নিরন্তর কাজ করে চলা “শুধু সুন্দরবন চর্চা” ও ” এবং আলাপ”। রবিবার কলকাতার “এবং আলাপ” এবং “শুধু সুন্দরবন চর্চা” পত্রিকার যৌথ উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগণার নামখানা ব্লকের ভাঙন কবলিত মৌসুনি গ্রামের সব আশা কর্মী, কয়েকজন মেধাবী ছাত্রী এবং বয়স্ক মহিলার হাতে তুলে দেওয়া হল মোবাইল চার্জার সহ সোলার লাইট৷ শুধু সুন্দরবন চর্চা পত্রিকার অন্যতম সদস্য সরল কুমার দাসের তত্ত্বাবধানে এই কাজ হয়৷ পত্রিকার সম্পাদক জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী জানিয়েছেন, কলকাতার “এবং আলাপ” সংস্থাটি বাংলার বিভিন্ন অংশের আশা কর্মীদের এই ধরনের সোলার লাইট দেওয়ার উদ্যোগ নিয়েছেন৷ সুন্দরবনের কয়েকটি দ্বীপে আমরা তাঁদের সহযোগিতা করতে পেরে আনন্দিত৷

নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুই সংস্থার উদ্যোগে সুন্দরবনে সোলার লাইট প্রদান

আপডেট : ২৩ অগাস্ট ২০২০, রবিবার