১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৩০ আশ্বিন ১৪৩৩
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ৩০ আশ্বিন ১৪৩৩

দুর্গাপুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে অনুদানের চেক পুলিশের

  • নতুন গতি
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
  • 34
হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজো কমিটিগুলির হাতে এক লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার কুলতলী, মৈপিঠ কোস্টাল ও বকুলতলা থানা এলাকায়। কুলতলী থানার উদ্যোগে ১০২টি পুজো কমিটির হাতে চেক তুলে দেন থানার আইসি ও বারুইপুরের এসডিপিও। অন্যদিকে, মৈপিঠ কোস্টাল থানা এলাকার ১৭টি পুজো কমিটিকে অনুদানের চেক দেন থানার ওসি। বকুলতলা থানা এলাকায় ৮৮টি পুজো কমিটির হাতে চেক তুলে দেন ওসি শান্তনু বিশ্বাস। রাজ্য সরকারের এই আর্থিক সহায়তায় পুজো আয়োজনের ক্ষেত্রে কমিটিগুলি বিশেষভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। পুজোর প্রস্তুতি ও উৎসব পরিচালনায় এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কলকাতার খুদে শিল্পীর তুলিতে বিশ্ব-শান্তির বার্তা, ছবি প্রদর্শিত রোমের কলোসিয়ামে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুর্গাপুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে অনুদানের চেক পুলিশের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার