২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১১ আশ্বিন ১৪৩৩

বিদ্যাসাগর জন্মজয়ন্তী উদযাপন

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : মুরারই বিধানসভা এলাকার গোঁড়শা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর কমিউনিটি হলে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭ তম জন্মদিন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল ২৭ শে সেপ্টেম্বর বিকেলে। আশ্বিনের বিকেল। তবু প্রচন্ড গরম ও রোদকে উপেক্ষা করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদ্যাসাগরের ছবি অংকন, পূর্ণেন্দু পত্রীর ‘এক যে ছিল বিদ্যাসাগর,’ প্রবন্ধ পাঠ , বিজ্ঞানের মডেল তৈরি এবং যেমন খুশি তেমন সাজো বিভাগে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নজর কাড়া। মন্দিরা করের পরিকল্পনায় গীতি আলেখ্য “দেবী চৌধুরানী”ছিল এক অসাধারণ প্রাপ্তি। দর্শক সাধারণের প্রশংসা কুড়িয়েছে। সঙ্গীত পরিবেশন করেন দেবময় কারফরমা। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সভাপতি মিঠু রবিদাস। বিদ্যাসাগরের বর্ণময় জীবন নিয়ে আলোচনা করেন শিক্ষক নয়ন নস্কর, শান্তনু দাস।‌অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহ নাসির উদ্দিন, চিত্র শিল্পী অনিরূদ্ধ ফুলমালি, রেজাউল হাসান,বিকাশ ও হেমন্ত রবিদাস প্রমুখ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মতিয়ার রহমান।

বিএসএফ জওয়ানদের বাঁচিয়ে ভিটেছাড়া, ফের আশ্রয় হারানোর আশঙ্কা আব্দুলের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিদ্যাসাগর জন্মজয়ন্তী উদযাপন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার