১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

ডিআই অফিসের অন্দরে মদ-মাংসের আয়োজন, বিতর্ক দক্ষিণ দিনাজপুরে

নতুন গতি প্রতিবেদন, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের ডিআই অফিসের অন্দরে গুরুত্বপূর্ণ ফাইল, কাঠের আলমারির পাশে আগুন জ্বালিয়ে মাংস রান্না ও মদের আয়োজন ঘিরে বিতর্ক। পিকনিকের খবর পেয়েই রাত ১০টা নাগাদ সেখানে যান অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের একাধিক নেতা। তবে তার আগেই অফিস থেকে পালিয়ে যান কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ।
ঘটনা প্রসঙ্গে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসঙ্ঘের নেতা নিখিল পাল বলেছেন, “জেলা শিক্ষা দপ্তরের এই অফিসে গুরুত্বপূর্ণ সরকারি নথি রয়েছে। সেখানে রাতের অন্ধকারে কী ভাবে পিকনিকের আয়োজন করা হলো, তা খতিয়ে দেখা দরকার। বিষয়টি ডিআই সাহেব জানতেন কি না, সেটাও স্পষ্ট হওয়া প্রয়োজন। প্রশাসনের কাছে আমরা ঘটনার সঠিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে, অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মানা হয়েছিল কিনা অফিসের অন্দরে রান্না করার জন্য গ্যাসের ওভেন ব্যবহারের বিষয়ে। এদিকে ডিআইয়ের বক্তব্য, “বিষয়টি খতিয়ে দেখা হবে।” জেলা পুলিশের এক আধিকারিক বলেছেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডিআই অফিসের অন্দরে মদ-মাংসের আয়োজন, বিতর্ক দক্ষিণ দিনাজপুরে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার