০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

স্কুলে ‘ভূত’ আতঙ্ক! সাদা অবয়বের দাবি, আঁচড়ের দাগে হাসপাতালে পড়ুয়ারা

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের বেঞ্চে সাদা কাপড় পরা ‘অবয়ব’ বসে পা দোলাচ্ছে—এমন দাবিকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের তালতলা প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাস্থল গোবর্ধনপুর কোস্টাল থানার অন্তর্গত এলাকায়।
পড়ুয়াদের একাংশের দাবি, গত মঙ্গলবার থেকে পরপর কয়েকদিন তাঁরা স্কুল চত্বরে সাদা কাপড় পরা একটি অবয়ব দেখতে পেয়েছে। তা দেখেই আতঙ্কে স্কুল থেকে ছুটে বেরিয়ে যায় অনেকে। এর মধ্যেই কয়েকজন ছাত্রের শরীরে আঁচড় ও কামড়ের মতো দাগ দেখা দিয়েছে। আতঙ্কিত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে স্কুলে পড়াশোনার পরিবেশও ব্যাহত হয়েছে। সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকদের একাংশ। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে ভিড় করছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে স্কুল চত্বরে নজরদারি ও পাহারার ব্যবস্থা করা হয়েছে।
তবে ওই সাদা অবয়ব সত্যিই কী, এবং পড়ুয়াদের শরীরে আঁচড় বা কামড়ের দাগের কারণ কী—তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে রহস্য ও আতঙ্ক। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

শ্রীকান্ত বিশ্বের ৯ নম্বর খেলোয়াড় ভিক্টর লাইকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্কুলে ‘ভূত’ আতঙ্ক! সাদা অবয়বের দাবি, আঁচড়ের দাগে হাসপাতালে পড়ুয়ারা

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার