নিজস্ব সাংবাদাতা, নতুন গতি, কলকাতা: বিভেদের আবহে সম্প্রীতির বার্তা নিয়ে কলকাতার রাজপথে পদযাত্রা করল ‘নজরুল ইসলাম অর্ধশত প্রয়াণ বর্ষ স্মরণ কমিটি’। ‘মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহীয়ান’ শিরোনামে কলেজ স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত এই পদযাত্রা হয়।নজরুল ও বিপ্লবীদের স্মৃতি বিজড়িত ফেভারিট কেবিনের সামনে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নজরুল বিশেষজ্ঞ ডাঃ শঙ্কর নাথ। পরে মহাজাতি সদন সেমিনার হলে আলোচনা সভা হয়। প্রেসিডেন্সির অধ্যাপক শাওন নন্দী ‘নজরুলের গানে কবিতার অধিকার’ বিষয়ে আলোচনা করেন। বর্তমান সময়ে নজরুল চর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরেন সাহিত্য সমালোচক কমল সাঁই। কবি শুভ দাশগুপ্ত অসুস্থতার কারণে লিখিত বার্তা পাঠান। এদিন ‘নজরুল উদ্ধৃতি: তবু আমারে দেব না ভুলিতে’ গ্রন্থের প্রকাশ হয়। উপস্থিত ছিলেন অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, মনোজ গুহ, মহালয়া চ্যাটার্জী, পঞ্চানন হালদার, দীপনারায়ন দত্ত সহ বিশিষ্টজনেরা। রাজ্যব্যাপী প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ
-
নতুন গতি - আপডেট : ৩০ অগাস্ট ২০২৬, রবিবার
- 19
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















