ময়না: রাজনৈতিক প্রতিহিংসার জেরে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল—এমন অভিযোগ তুলে এবার অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার আনন্দে ময়নায় আয়োজিত হল সুবিশাল পদযাত্রা। শনিবার বাকচা অঞ্চলে স্থানীয় মহিলাদের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন ময়নার বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী অশোক দিন্দা।
অভিযোগ, বিজেপিকে সমর্থন করার কারণে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বাকচা এলাকার প্রায় ৭ হাজার মহিলার লক্ষ্মীর ভান্ডারের টাকা দীর্ঘদিন আটকে ছিল। এই বঞ্চনার বিরুদ্ধে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীর্ঘ রাজনৈতিক ও আইনি লড়াই চালান। পরবর্তীতে বঞ্চিত মহিলারা তাঁদের বকেয়া অর্থ ফিরে পান বলে দাবি বিজেপির।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা ঘরে ঘরে পৌঁছনোয় খুশি এলাকার মহিলারা। সেই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশেই এদিনের পদযাত্রা। মন্ত্রী অশোক দিন্দা বলেন, “রাজনীতির রং দেখে সরকারি সুবিধা বণ্টন করা অনুচিত। বিজেপি করার কারণে কাউকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা উচিত নয়।” পাশাপাশি যোগ্য সকল মহিলার কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।
নতুন গতি 



























