রোদ্দুর ইসলাম, নতুন গতি : ২৩ আগস্ট, পূর্ব বর্ধমান জেলার বনগ্রাম, হাটগোবিন্দপুর তপেশ্বরী আশ্রমে ৩৯ বর্ষের ঝুলন উৎসব উপলক্ষ্যে ২৩ আগস্ট রবিবার সারাদিন ব্যাপী এক মহতী সাহিত্য সভা অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গণে। মহারাজের উপস্থিতিতে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ষাট জন কবি ও সংস্কৃতি প্রেমী ব্যক্তি উপস্থিত হয়ে এই সাহিত্য সভায় কবিতা, গান, শ্রুতি নাটক ও আলোচনায় অংশগ্রহণ করেন।
বাৎসরিক এই ঝুলন পূর্ণিমা উৎসব উপলক্ষ্যে মঠাধ্যক্ষ আচার্য মহামন্ডলেশ্বর ১০০৮ শ্রীমৎ স্বামী তেজসানন্দ গিরি মহারাজ ( সভাপতি শ্রীশ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রম, হরিদ্বার ও শ্রীশ্রী ব্রহ্মেশ্বর শিবঠাকুর [ সেবাইত] ) , স্বয়ং উপস্থিত হয়ে পত্রিকা “ সংকল্প” প্রকাশ করেন। কবিকুলকে উত্তরীয় , গোলাপ, পত্রিকা, কলম এবং সুদৃশ্য হ্যান্ডব্যাগ সহযোগে বরণ করা হয়। স্বামী তেজসানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মাচার্য মহারাজ, শক্তিগড় থানার আধিকারিক, আশ্রমের প্রতিষ্ঠাতা তথা পত্রিকা সম্পাদক বর্ষীয়ান কবি সুকুমার ভট্টাচার্য্য সহ বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয়, শাল, ফলের ট্রে, ড্রাই ফুডের ট্রে, সুদৃশ্য স্মারক প্রভৃতির মাধ্যমে সম্মাননা প্রদর্শন করে বরণ করা হয়। এছাড়াও মহারাজ স্বয়ং রুদ্রাক্ষের মালা সহযোগে বিশিষ্ট ব্যক্তিবর্গকে বরণ করেন। উপস্থিত গুণী ব্যক্তিবর্গ সহ দীপ্তি রায়চৌধুরী, আশ্রম সভাপতি অনির্বাণ ঘোষ প্রমুখের উপস্থিতিতে মৈত্রেয়ী ব্যানার্জী, জয়ন্তী পরামানিক, কল্পনা রায়, যুথিকা তরফদার, অঞ্জনা মিত্র, কেতকী মির্জা, কবিতা তা, গুরুপ্রসাদ যশ, পল্লব চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, রমাকান্ত পাঁজা, সেখ আবু সামাদ, ডাঃ সদরুল আলম, ডাঃ সেখ সাবের আলি, সেখ আব্দুল জব্বার, সুফি রফিক উল ইসলাম, কাঞ্চন দাস, সেখ মহম্মদ ইউনুস, বিমল বসু, তাপস ভূষণ সেনগুপ্ত, তাপস বন্দ্যোপাধ্যায়, চৈত্র কুমার প্রামাণিক, ভগবাহাদুর সিং, তপন কুমার দে, রবীন্দ্রনাথ নন্দী, দীপক কুমার দত্ত, রথীন পার্থ মন্ডল, সৌম্য পাল, রবিলোচন ঘোষ, সেখ হাসানুজ্জামান, সেখ ফজলুল হক, তরুণ কান্তি ঘোষ, উত্তম কর্মকার, আদিত্য সিংহ, তারা সরকার, পার্বতী মিত্র, করবী রায়, মানসী মিত্র, মন্দিরা মুখার্জী, সবিতা চ্যাটার্জী, রীতা বসু ধর, জয়শ্রী চক্রবর্তী, রত্না ভট্টাচার্য চক্রবর্তী, আঁখি বালা দাস দে, দেবযানী রায়, সান্ত্বনা ঘোষ, বিনয় মন্ডল, ধূর্জটি মজুমদার, পুষ্পেন বন্দ্যোপাধ্যায়, বৈদ্যনাথ পাল, স্বপন শেঠ, সন্দীপ মিত্র প্রমুখ প্রায় ষাট জন সংস্কৃতি প্রেমী ব্যক্তি এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।উপস্থিত সকলের জন্য জলযোগ ও মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মধুমিতা পিড়ি, এবং জয়শ্রী চক্রবর্তী ও সুফি রফিক উল ইসলাম।
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
তপেশ্বরী আশ্রমে ঝুলন উৎসব উপলক্ষ্যে সাহিত্য সভা
-
নতুন গতি - আপডেট : ২৪ অগাস্ট ২০২৬, সোমবার
- 19
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

















