নিজস্ব সাংবাদাতা, নতুন গতি: সারা পৃথিবীর সঙ্গে একযোগে ভারতবর্ষ জুড়ে পালিত হল পবিত্র মহরম। গত ২৬জুন,২০২৬ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় পবিত্র মহরম উপলক্ষে শোক যাত্রা দেখা যায়। উত্তর ২৪ পরগনার স্বরুপ নগর ব্লকের আটলিয়া গ্রামের ইমামবড়া তে মিলিত হয় শিয়া সম্প্রদায়ের মানুষ। পবিত্র চিত্তে তারা স্মরণ করে কারবালা প্রান্তরে ইসলামের জন্য শহীদ ইমাম হাসান ও ইমাম হোসাইনকে। বাদুড়িয়া ব্লকের চাতরা, সলুয়া, বাগজোলা ও স্বরুপ নগর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ। ইমাম সাহেম পবিত্র মহরমের তাৎপর্য তুলে ধরেন।বাতাস মুখরিত হয়ে ওঠে হায় হাসান হায় হোসাইন মাতমের ধ্বনিতে। শোক যাত্রায় শামিল হন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।বাদুড়িয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অসীম ব্যানার্জী,বিজন সরকার,শামীম আব্দুল আলিম শোক যাত্রায় পা মেলান। বাদুড়িয়া টাউন কংগ্রেসের সভাপতি অসীম ব্যানার্জী (রাখালদা) মুসলিম সম্প্রদায়ের মানুষকে পবিত্র মহরমের শুভেচ্ছা জানান।
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

















