১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তৃণমূলের পৌরসভাগুলো

আনজুম মুনির: নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পরে একেবারে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে পৌরসভা। তৃণমূলের কাউন্সিলারা লাইন ধরে পদত্যাগ করছেন। শুরুটা হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার থেকেই। সেখানকার পুরসভা থেকে গণইস্তফা ৮ জন তৃণমূল কাউন্সিলরের। এছাড়া উত্তর ব্যারাকপুর পুরসভায়, হালিশহর পুরসভায়, ভাটপাড়া, গারুলিয়া, কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। সোমবার গণইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন কাউন্সিলর।

গত কয়েকদিনে রাজ্যে ৭ টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার ৩২ জনের মধ্যে ৩২ জনই, গারুলিয়া পুরসভার ১৮ জন, কাঁচরাপাড়ার ১৪ জন, উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ জন, ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন এবং কাঁথি পুরসভার ১২ জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। উত্তর ২৪ পরগনার উত্তর ব্যারাকপুরে গণইস্তফা দিলেন ১ ডজনেরও বেশি তৃণমূল কাউন্সিলর। পুরসভায় রয়েছে ২৩টি ওয়ার্ড। ইস্তফা দিলেন পুরপ্রধান-সহ ১৫ জন কাউন্সিলর। সোমবার গারুলিয়া পুরসভায় ইস্তফা দিলেন আরও ৭ জন কাউন্সিলর। এই নিয়ে ২১ জনের মধ্যে ইস্তফা দিলেন ১৮ জন তৃণমূল কাউন্সিলর। দিকে দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরবোর্ড।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তৃণমূলের পৌরসভাগুলো

আপডেট : ২৬ মে ২০২৬, মঙ্গলবার