দেবজিৎ মুখার্জি, কলকাতা: মনোজ আগরওয়ালের পর পশ্চিমবঙ্গের নতুন সিইও নীলম মিনা। সোমবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে নীলম মিনাকে মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ দেওয়ার কথা বলা হয়েছে।
পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা ভোট চলাকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন মনোজ আগরওয়াল। ভোটের পর তাঁকে রাজ্যের মুখ্যসচিবের পদ দেওয়া হয়েছে। তারপর সিইও পদে আনা হল নীলম মিনাকে। ১৯৯৮ ব্যাচের সিনিয়র অফিসার নীলম মিনা। পশ্চিমবঙ্গ ক্যাডারের অন্তর্ভুক্ত অফিসার তিনি। রাজস্থানের বাসিন্দা নীলম মীনা উদ্ভিদবিদ্যা (Botany) ও ইতিহাস (History) বিষয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। ২৮ বছরেরও বেশি সময় ধরে নানা পদে দায়িত্ব সামলেছেন।
দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সফলভাবে সামলেছেন। ইন্সটিটিউট অব এনভায়রনমেন্টাল স্টাডিজ ও ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর পদেও ছিলেন তিনি। ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার ছিলেন মনোজ কুমার আগরওয়াল। তিনি দায়িত্বে থাকাকালীনই রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ভোট পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
নতুন গতি 






















