২৩ মে ২০২৬, শনিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৩ মে ২০২৬, শনিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোদি ও মেলোনির সম্পর্কের রসায়ন নিয়ে রসিকতা কম হচ্ছে না

নিউজ ডেস্ক: পাঁচ দিনের বিদেশ সফরের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য তিনি নিয়ে গেলেন বিশেষ উপহার। কী সেই উপহার? এক প্যাকেট টফি। যে সে টফি নয় এটা, পার্লের মেলোডি টফি। এর নেপথ্যে রয়েছে মোদি-মেলোনির সম্পর্ক।

দুই রাষ্ট্রনেতার বিশেষ বন্ধুত্ব, রসায়ন আগেই নজর কেড়েছিল সবার। ভালোবেসেই প্রধানমন্ত্রী মোদি ও জর্জিয়া মেলোনির নাম মিলিয়ে ভক্তরা ডাকেন ‘মেলোডি’ বলে। এবার মেলোডিই উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদি।

সোশ্যাল মিডিয়ায় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পোস্ট করেছেন ওই ভিডিয়ো, যেখানে প্রধানমন্ত্রী মোদি মেলোডি টফির প্যাকেট তুলে দিচ্ছেন তাঁর হাতে। হাসিমুখে দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে পোজও দেন। ভিডিয়োয় মেলোনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী খুব খুব ভালো একটা টফি এনেছেন উপহার হিসাবে”। পাশ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “মেলোডি”। ভিডিয়োর ক্যাপশনেও ইটালির প্রধানমন্ত্রী মেলোনি লিখেছেন, “থ্যাঙ্ক ইউ ফর দ্য গিফ্ট”।

প্রসঙ্গত, মঙ্গলবারই রোমে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানিয়ে ইটালির প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “ওয়েলকাম টু রোম, মাই ফ্রেন্ড!”একসঙ্গে নৈশভোজ করেন মোদী ও মেলোনি। এরপরে তাঁরা ঐতিহাসিক রোমের কলোজিয়ামেও ঘুরতে যান। ভারত-ইটালির সম্পর্ক আরও মজবুত করা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবিও পোস্ট করেছেন।

মেখলিগঞ্জ শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংঘটিত করল এসইউসিআই (কমিউনিস্ট)

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মোদি ও মেলোনির সম্পর্কের রসায়ন নিয়ে রসিকতা কম হচ্ছে না

আপডেট : ২২ মে ২০২৬, শুক্রবার