২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ব্রিগেডেই হবে ওয়াকফ আন্দোলনের মহাসমাবেশ, ফুরফুরা দরবারে মুসলিম নেতারা

সংবাদদাতা : ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন জারি রাখার ঘোষণা করলেন মুসলিম নেতৃত্ব। বুধবার ফুরফুরা শরীফে বহু পীর, পীরজাদা ও মুসলিম সংগঠনের নেতারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। প্রায় তিন ঘণ্টার দীর্ঘ বৈঠকের শেষে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মুহাম্মদ কামরুজ্জামান জানান, অনুমতি পেলেই খুব শিগগিরই ব্রিগেডে মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ।

এর আগে ২৬ এপ্রিল ব্রিগেডে সমাবেশের পরিকল্পনা থাকলেও অনুমতির অভাবে তা স্থগিত হয়। তবে আন্দোলন থেমে নেই বলেই জানিয়ে দিলেন মুসলিম নেতৃত্ব।

বৈঠকে ওয়াকফ আন্দোলনে অংশ নেওয়া নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারদের মুক্তির দাবিও জানানো হয় রাজ্য সরকারের কাছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ফুরফুরা দরবার শরীফের পীর আল্লামা ইমরান সিদ্দিকী। উপস্থিত ছিলেন পীরজাদা আব্দুল্লাহ, মেহরাব, সওবান, সায়িম, সানাউল্লাহ, তৈয়েব, উজায়ের, মোয়াররেখীন ও মুজাহিদ সিদ্দিকীসহ রাজ্যের বিভিন্ন দরবার শরীফের প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, ঐকতান পরিষদের আমিনুল আন্বিয়া, ওয়েলফেয়ার পার্টির সারোয়ার হোসেন, জমিয়াতুল আইম্মা অল ওলামার হাফেজ সিদ্দিকুল্লাহ, তৌহিদী জনতার মাওলানা হাসিবুর রহমান ও বনগাঁ ওয়াকফ বাঁচাও কমিটির মাওলানা আবুল কালাম।

এই ঐক্যবদ্ধ বার্তায় স্পষ্ট, ওয়াকফ সংশোধনী আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এবং মুসলিম নেতৃত্ব ব্রিগেড সমাবেশের মাধ্যমেই বৃহত্তর প্রতিবাদ জানাতে প্রস্তুত।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ব্রিগেডেই হবে ওয়াকফ আন্দোলনের মহাসমাবেশ, ফুরফুরা দরবারে মুসলিম নেতারা

আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার