লুতুব আলি, বর্ধমান : আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চোখের আলো প্রকল্পের বাস্তবায়ন। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প চোখের আলো এর বাস্তবায়ন হল ঝাপান ডাঙ্গায়। সহযোগিতায় ছিল জামালপুর লায়ন্স ক্লাব। গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শা জানান , মা মাটি মানুষের জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিভিন্ন ধরনের প্রকল্পগুলির পরিষেবার মাধ্যমে রাজ্যের প্রভূত উন্নয়ন সাধন ঘটানো। আমাদের অভিভাবক জামালপুর পঞ্চায়েত সমিতির অন্যতম কর্মাধ্যক্ষ তথা জামালপুর ব্লকের তৃণমূল সভাপতি মেহমুদ খান বিভিন্ন ধরনের মহতি কাজের নেপথ্যে অকুন্ঠভাবে সহযোগিতা করে চলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য এই পঞ্চায়েতের বিভিন্ন প্রান্ত থেকে ১৩৭ জন ব্যক্তি চোখের আলো প্রকল্পের সুবিধা গ্রহণ করতে অফিসে উপস্থিত হয়েছিলেন। যার মধ্যে প্রায় ৪৯ জনের স্থানীয় অপারেশন করানো হয় এই প্রকল্পের দ্বারা। ২২ এপ্রিল পঞ্চায়েত অফিসে গ্রাম পঞ্চায়েত প্রধান রমজান শা এর উপস্থিতিতে ৪৮ জনের হাতে এই প্রকল্পের দ্বারা চশমা তুলে দেওয়া হয়। তিনি আর ও জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প ও পঞ্চায়েত এর এত সুন্দর উদ্যোগ ও ব্যবস্থাপনা দেখে এলাকাবাসী ভীষণ খুশি হয়েছেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
আবুজহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চোখের আলো প্রকল্পের বাস্তবায়ন।
-
নতুন গতি - আপডেট : ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























