৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩

ফের রাজনগরে চুরি যাওয়া বাইক উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ

খান আরশাদ, বীরভূম:

ফের রাজনগরে চুরি যাওয়া বাইক উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ।
ধৃতের নাম শ্রীমন্ত মাল, বয়স ২২ । ধৃতকে রবিবার সিউড়ি আদালতে তোলা হল।
গত ১৯ শে এপ্রিল শনিবার দুপুর প্রায় সাড়ে এগারোটা নাগাদ রাজনগরের খুড়িগড় গ্রামের বাসিন্দা পরিতোষ ঘোষ রাজনগর বাজারে একটি দোকানের বাইরে নিজের বাইকটি রেখে দোকানে ঢোকেন। বেশ কিছুক্ষণ পর দোকান থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন তাঁর নিজের বাইকটি সেখানে নেই। অনেক খোঁজাখুজির পর বাইকটি পাওয়া না গেলে অবশেষে তিনি রাজনগর থানায় বিষয়টি লিখিত ভাবে জানান।
অভিযোগ পাওয়ার পর পরই রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে শুরু হয় তদন্ত এবং রাজনগর থানার ASI মহম্মদ গিয়াস উদ্দিন, ভিলেজ পুলিশ দেবু ওঝা ও সিভিক ভলেন্টিয়ার সাধন মন্ডল এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চালান এবং চব্বিশ ঘণ্টার মধ্যেই এক দুষ্কৃতি সহ চুরি যাওয়া বাইকটি উদ্ধার করেন।
রাজনগর থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামে শ্রীমন্ত মাল নামে ২২ বছরের এক যুবককে চুরি যাওয়া বাইকটি সহ গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ রাজনগর থানার পক্ষ থেকে সিউড়ি আদালতে পেশ করা হল।
প্রসঙ্গত: উল্লেখ্য এর আগেও রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নেতৃত্বে ২৪ ঘণ্টার মধ্যেই অপর একটি বাইক উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।
এলাকার দুষ্কৃতীরা কয়েকবার অপরাধমূলক কাজকর্ম করলেও রাজনগর থানার ওসির ঝুমুর সিনহা অত্যন্ত তৎপরতার সাথে ওইসব দুষ্কৃতিদের গ্রেপ্তার করেছেন।
এলাকার সাধারণ মানুষদের বক্তব্য এলাকার দুষ্কৃতিদের ত্রাস হয়ে উঠেছেন রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা।
থানায় অভিযোগ জমা পড়লে কোন অপরাধী তার হাত থেকে ছাড়া পান না। ওসির এই কৃতিত্বে তথা কাজকর্মে খুশি হয়ে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষেরা।

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের রাজনগরে চুরি যাওয়া বাইক উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, রবিবার