২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ কলকাতা প্রেস ক্লাবে।

লুতুব আলি, নতুন গতি : প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ কলকাতা প্রেস ক্লাবে। তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন কবি, সাহিত্যিক ও শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ হল কলকাতা প্রেসক্লাবে। পোশাকি নাম প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য ও সংস্কৃতি মঞ্চ। প্রিয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এজন্য অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে কলমে কালি ভরে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যাপক ড. মহিতোষ গায়েন। শহীদ ভগৎ সিং এর আত্ম বলিদান দিবস উপলক্ষে মাল্যদান করেন ডা: সিরাজুল ইসলাম ঢালী, ডা: অনির্বাণ কুন্ডু, বিশিষ্ট চিত্রশিল্পী সুজাতা দে, ড. নির্মল বর্মন, ড. মুকুল চক্রবর্তী, ড. তৃপ্তি কুন্ডু রায়, ড. সমীর শীল, সুমিতা পয়রা, সুস্মিতা চট্টোপাধ্যায়, পি শাশ্বতী, অভিষিক্তা দে প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, আগামী দিনের এই নতুন সংগঠন ভালো কাজ করবে বলে আশা রাখি। তিনি এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন। সংগঠনের আহ্বায়ক চন্দ্রনাথ বসু বলেন, দেশের সুস্থ সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষা করতে এই নতুন সংগঠন বদ্ধপরিকর। ঋণ প্রেস ক্লাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর সন্ন্যাসী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং প্রতি জেলায় এই সংগঠন তৈরি হয়।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ কলকাতা প্রেস ক্লাবে।

আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার