২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩
২৪ অগাস্ট ২০২৬, সোমবার, ৭ ভাদ্র ১৪৩৩

বিরল রক্ত দান করে নবজাতকের প্রাণ বাঁচালেন সিভিক ভলান্টিয়ার

আজিজুর রহমান, গলসি : প্রাণ বাঁচাতে নিজের (O-) নেগেটিভ রক্ত দিলেন গলসি থানার সিভিক ভলান্টিয়ার সৌরভ চক্রবর্তী। তার এই মানবিক উদ্যোগে এলাকার বেশকিছু হোয়াটস অ্যাপ গ্রুপ জুড়ে প্রশংসার শুরু হয়েছে। বিরল রক্তের সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবজাতকের পিতা সুকান্ত দিগের বাগদি।

জানা গেছে, গলসি থানার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা সুকান্ত দিগের বাগদির স্ত্রী শকুন্তলা দিগের বাগদি সপ্তাহ খানেক আগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে একটি পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই শিশুটির শরীরে রক্তশূন্যতা দেখা দেয়, সঙ্গে আরও কিছু জটিলতা শুরু হয়। চিকিৎসকেরা রক্তের ব্যবস্থা করার পরামর্শ দেন। তবে শিশুটির রক্তের গ্রুপ (O-) নেগেটিভ হওয়ায় রক্তের ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় তার পরিবারকে। হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেও রক্তের ব্যবস্থা করতে না পেরে শেষমেষ গলসির সিভিক ভলান্টিয়ারদের ফোন করেন সুকান্ত। সিভিক ভলান্টিয়াররা রক্তের প্রয়োজনের বিষয়টি সিভিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান এবং পাশাপাশি এলাকার বিভিন্ন গ্রুপে পোস্ট করেন। এর পরই নিজের (O-) নেগেটিভ রক্ত দান করতে এগিয়ে আসেন গলসি থানার সিভিক ভলান্টিয়ার সৌরভ চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এক ইউনিট রক্ত দান করেন। সৌরভের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবারের লোকেরা। পাশাপাশি স্থানীয়রাও তার এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সর্বাধিক পাঠিত

তপেশ্বরী আশ্রমে ঝুলন উৎসব উপলক্ষ্যে সাহিত্য সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিরল রক্ত দান করে নবজাতকের প্রাণ বাঁচালেন সিভিক ভলান্টিয়ার

আপডেট : ১৪ মার্চ ২০২৫, শুক্রবার