নূর আহমেদ, মেমারী : মেমারী সোনাপট্টি এলাকার সুভাষ সংঘের ৭৫ বছর পূর্তিতে উপলক্ষে সরস্বতী পূজা তৃতীয় দিন অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন মেমারী সোনাপটট্টি থেকে শুরু হয়ে শহর মেমারী প্রদক্ষিণ করে পূনরায় সোনাপটট্টির সুভাষ সংঘে এসে শেষ হয়।
সুভাষ সংঘের সভাপতি বিশ্বরুপ বৈরাগ্য বলেন,
এই শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ মধ্যোপ্রদেশের জব্বলপুরের বিখ্যাত রাজকুমার ব্যান্ড। যা দেখতে শহর মেমারীর রাস্তার দুপাশে মানুষের ঢল। পাশাপাশি ছিলো মেদিনীপুরের ঝংকার গ্রুপের ও কলকাতার কোরালিয়ান ঘরানার বাজনা। ছিলো কথাকলি নৃত্য সংস্থার শিল্পী কর্তৃক পরিবেশিত নৃত্য ও ঢাকের বাদ্যি। তিনি আরো বলেন, ৭৫ বছর পুর্তি উপলক্ষে সুভাষ সংঘ প্রসঙ্গে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অপ্রিতিকর ঘটনা এড়াতে ছিলো মেমারী থানার পুলিশ বাহিনী। এদিনের শোভাযাত্রা কে কেন্দ্র করে কার্যত শহর মেমারীতে উৎসব মুখর পরিবেশ তৈরী হয়।
নতুন গতি 




























