শেখ সিরাজ,হুগলি : পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে এবং হুগলি জেলা প্রশাসন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ২৮ শে জানুয়ারি মঙ্গলবার হুগলী জেলা সবলা মেলার অনুষ্ঠানিকভাবে সূচনা হল ধনিয়াখালি নতুন বাসস্ট্যান্ডে । এদিন মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র ,হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, মহকুমা শাসক হুগলি সদর স্মিতা সান্যাল , ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক, সহসভাপতি সৌমেন ঘোষ , বিডিও রাজর্ষি চক্রবর্তী , জেলা এস . এইচ. জি. এস. ঈ অফিসার মাসুদুর রহমান সহ একাধিক প্রশাসনিক ও আধিকারিকগন। এই মেলা চলবে ৩ রা ফেব্রুয়ারি পর্যন্ত I প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৮ টা পর্যন্ত মেলায় হুগলি জেলার যশস্বী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করছেন। মূলত জেলার প্রান্তিক অঞ্চলের শিল্পীদের কাজের প্রদর্শনী হল এই সবলা মেলা I প্রশিক্ষিত শিল্পীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এই ধরনের মেলার আয়োজন করে আসছে রাজ্য সরকার। নিজেদের কাজ শুধু দেখানোই নয় , এখানে একজন শিল্পী তাঁর শিশুকর্ম সরাসরি বিক্রি করার সুযোগ ও পাচ্ছেন। জেলার হস্তশিল্পের মোট ৪০ টি স্টল ধনিয়াখালির এই মেলায় রয়েছে। এখানে রয়েছে খেলার সাথী স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের নিজের হাতে তৈরী জিনিসপত্র, যেমন মাছের আঁশের তৈরি নানারকমের গহনা , মেমেন্টো , এছাড়াও সফট টয়েস এর তৈরী যাবতীয় জিনিস। ধনিয়াখালির মালা মাসরুম হাউস , মল্লিকপুর সমবায়ের এস . এইচ. জির হস্তশিল্প ছাড়াও খাবারের স্টল , ফুড স্টল, বিভিন্ন রকমের পিঠে, হাতে তৈরি বিভিন্ন ডালের বড়ি, ধূপ প্রভৃতি হস্তশিল্পের স্টল রয়েছে। সপ্তাহব্যাপি এই মেলাকে ঘিরে এলাকার মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো।
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
BREAKING :
স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে সবলা মেলা ধনিয়াখালিতে
-
নতুন গতি - আপডেট : ৩১ জানুয়ারী ২০২৫, শুক্রবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















