রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের অধীনস্থ আয়েসবাগ বিদ্যাপীঠ হাই স্কুলে দুটি অতিরিক্ত শ্রেণীকক্ষের উদ্বোধন করা হল সোমবার দুপুরে। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ ও সাইবার ক্রাইমের বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। একই সঙ্গে মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির আর্থিক অনুদানে নির্মিত বিদ্যালয়ের দুটি অতিরিক্ত শ্রেণীকক্ষের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগের মহকুমা পুলিশ আধিকারিক অকোলকর রাকেশ মহাদেব, পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি, পূর্ত কর্মাধ্যক্ষ আবু তালেব শেখ, জেলা পরিষদের তিন সদস্য মগরেব সরকার, সুষমা দাস, সুরেফা বিবি, ইমাম সংগঠনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্বল সিংহ রায়, সমাজসেবী আনিসুর রহমান, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
২৬ জুন ২০২৬, শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 













