মনোয়ার হোসেন : বর্ধমান শহরের উপকণ্ঠে জোতরাম বিদ্যাপীঠ ( উ: মা:) ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান শেষ হলো। ১৬ ই জানুয়ারি ২০২৫ বর্ণাঢ্য পদযাত্রা, উদ্বোধনী সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলন সহ বিদ্যালয়ের পতাকা উত্তোলন দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে নব নির্মিত ৭৫ বছর পূর্তি স্মারক দ্বার উদঘাটন হয়। এবং বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের সূচনা হয়। ১৭ই জানুয়ারি ২০২৫ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দ্বারা সূচনা সংগীত সহ বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রাক্তন পরিচালন সমিতির সদস্য, প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা প্রকৃতি প্রাক্তনীদের সংবর্ধনা দেওয়া হয়। এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে কৃতিত্বের পুরস্কার তুলে দেওয়া হয়। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ১৮ই জানুয়ারি ২০২৫ বিদ্যালযের ছাত্র-ছাত্রী দ্বারা উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয় বর্তমান বর্ধমান শহরের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা: আশরাফুল মির্জা শিশুদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। বিশিষ্ট শিক্ষক ও ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় যথা ডঃ পবিত্র সরকার প্রাক্তন উপাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভাষাতাত্ত্বিক সাহিত্যিক ও শিক্ষাবিদ , হরিশচন্দ্র সরকার শিক্ষক ও পৌরপতি বর্ধমান পৌরসভা, শ্যামল বরন সাহা কবি ও সাহিত্যিক, বিনায়ক বন্দ্যোপাধ্যায় কবি ও উপন্যাসিক। ডক্টর দেবেশ ঠাকুর মাইকেল মধুসূদন দত্তের জন্মের ২০০ বছর পূর্তি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। ১৯ শে জানুয়ারি ২০২৫ প্রাক্তনীদের পরিচালিত অনুষ্ঠানে সূচনা করা হয় বিদ্যালযের প্রথম প্রাক্তন ছাত্র সরিন্দ্র ঘোষ মহাশয় এর হাত ধরে। সংবর্ধনা দেয়া হয় স্কুলে বর্তমান শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের । প্রাক্তনীদের নিত্য গান আবৃত্তি নাটক প্রদর্শন হয়। সর্বশেষে ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















