২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মেমারিতে বাইক ছিনতাই, গ্রেপ্তার ৪

নূর আহমেদ, মেমারি, ৮ জুন ২০২৪ : গভীরাতে বাইক ছিনতাই পূর্ব বর্ধমান জেলার মেমারির চেকপোষ্ট থেকে। পুলিশসূত্রে জানা যায় গত ৭ জুন শুক্রবার রাত ১ টা নাগাদ সুদীপ্ত দাস ও রাহুল গোস্বামী নামে দুই যুবক মেমারি চেকপোষ্ট সংলগ্ন এলাকায় একটি পানের গুমটির ধারে গল্প করছিল। সেই সময় চারজন দুষ্কৃতি তাদের কাছে থেকে বাইক ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। ঘটানার সময় তাদরে মধ্যে বচসা ও ধস্তাধস্তি হয়ে বলে জানা যায়। শুক্রবার বেলায় মেমারি ১৪ নং ওয়ার্ডের দিঘীরপাড় নিবাসী সুদীপ্ত দাস ও হাসপাতাল মোড় নিবাসী রাহুল গোস্বামী মেমারি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে উক্ত ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করে। ধৃত মেমারি তক্তিপুর নিবাসী সেখ ইমরান, সেখ বোরহান, সেখ আব্দুল রবিউল ও কালনার নতুন গ্রামের সাহেব মল্লিককে শনিবার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। বর্ধমান আদালতের বিচারক ধৃতদের আগামী ১০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

বাইক ছিনতাইয়ের এই ঘটনায় মেমারি এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে ভাবে বাইক ছিনতাই ঘটনাকে কেন্দ্র করে বচসা তৈরি হয় তাতে স্থানীয়রা নিরাপত্তার অভাববোধ করছেন।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারিতে বাইক ছিনতাই, গ্রেপ্তার ৪

আপডেট : ৯ জুন ২০২৪, রবিবার