২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনন্তনাগে সেনা অভিযানের সপ্তম দিনে বড় সাফল্য পেল ভারত

  • নতুন গতি
  • আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
  • 5

দেবজিৎ মুখার্জি: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা অভিযানের সপ্তম দিনে বড় সাফল্য পেল ভারত। মঙ্গলবার লস্কর কমান্ডার উজের খানকে খতম করল যৌথ বাহিনী। এছাড়াও অজ্ঞাতপরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আরও এক জঙ্গির খোঁজে রয়েছে সেনা ও পুলিশ। সেনা সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।

কাশ্মীর পুলিশের এডিজিপি বিজয় কুমার জানান, লস্কর কমান্ডারের অস্ত্র উদ্ধার করেছে সেনা। তিনি বলেন, “লেফ্টেন্যান্ট কমান্ডার উজের খান নিহত হয়েছে। আরও এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। অনন্তনাগের সেনা অভিযান শেষ হলেও তল্লাশি অভিযান জারি রেখেছে ভারতীয় সেনা।” সেনার তরফে আরও জানানো হয়েছে, এখনও একটি বিশাল এলাকা রয়েছে যা অনুসন্ধান করা বাকি রয়েছে। সেখানে প্রচুর পরিমাণ বিস্ফোরক থাকতে পারে। তা উদ্ধার করে ধ্বংস করা হবে। স্থানীয় বাসিন্দাদের ওই এলাকায় যেতে বারণ করা হয়েছে। পাশাপাশি আরও এক জঙ্গির দেহ মিলতে পারে বলেও মনে করছেন সেনা আধিকারিকরা।

সোমবার সকাল থেকে পেট্রোল-ডিজেলের দাম আবার বাড়লো

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অনন্তনাগে সেনা অভিযানের সপ্তম দিনে বড় সাফল্য পেল ভারত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার