খান আরশাদ, বীরভূম:
বীরভূমে ডিএসপির নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ বালি বোঝাই ডাম্পার, ট্রাক্টর ও অবৈধ কয়লা সহ ৯ জন আটক
বীরভূমে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপির নেতৃত্বে অভিযান চালিয়ে বীরভূমে অবৈধ বালি বোঝাই ডাম্পার, ট্রাক্টর ও অবৈধ কয়লা সহ ৯ জনকে আটক করল পুলিশ।
এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে বীরভূমের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে অবৈধভাবে বালি ও কয়লা পাচারের বিরুদ্ধে।
এরকমই এক অভিযান চালিয়ে বীরভূমের মহম্মদ বাজার থানার প্যাটেল নগর সংলগ্ন রাস্তার ওপর মুর্শিদাবাদগামী অবৈধভাবে বালি বোঝাই একটি ডাম্পার সহ চালক ও দুই সহকারীকে আটক করা হয়। মহম্মদ বাজার থানার খড়িমাটি বালিঘাট থেকে ই-চালান ছাড়াই অবৈধভাবে বালি ভর্তি করে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
পাশাপাশি ময়ূরেশ্বর থানার কল্লেশ্বরের কাছে মুর্শিদাবাদগামী আরেকটি ওভারলোডেড বালি বোঝাই ডাম্পার সহ চালক ও খালাসীকে আটক করা হয়েছে। ধৃত চালকরা স্বীকার করেছে সাঁইথিয়া থানার নতুন সেতুর কাছে একটি জায়গা থেকে অবৈধ বালি বোঝাই করা হয়েছে।
অপরদিকে সিউড়ি থানার খটংগার এক অবৈধ বালি মজুদ কেন্দ্র থেকে বালি বোঝাই করে সিউড়ি যাওয়ার মুখে তারাপুরের কাছে ২ চালকসহ ২টি ট্রাক্টর আটক করে পুলিশ।
এছাড়া সিউড়ি থানার নগরীর কাছে পাঁচ কুইন্টাল অবৈধ কয়লা সহ দুটি সাইকেল ও সহ দুজনকে আটক করা হয়।
আটক ২ টি ডাম্পার, ২টি ট্রাক্টর, ২ সাইকেল সহ ধৃত ৯ জনের বিরুদ্ধে পুলিশের তরফে মামলা রুজু করা হয়েছে।
নতুন গতি 
















