সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সীমানা পাঁচিল ভাঙ্গা দীর্ঘদিন ধরে। উত্তর পূর্ব দিকের কিয়দংশ মেরামতি হলেও পাঁচিল আর বর্তমানে অবশিষ্ট নেই বললেই চলে। স্থানীয় ভুবনেশ্বর সরকার জানালেন “প্রায় ৩৫বছর আগে পথচলা এই স্বাস্থ্যকেন্দ্রের সীমানা ইঁটের গাঁথুনি ও কাঁটাতার দিয়ে ঘেরা ছিল। রাতে হাসপাতালে প্রহরী থাকলেও পাঁচিল না থাকায় ও পর্যাপ্ত আলোর অভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে নানা ভাবে, উচ্চবাতি স্তম্ভ গুলি বর্তমানে থাকলেও তার বাতি গুলি খারাপ। রয়েছে পানীয় জলের সমস্যাও, গোটা হাসপাতাল ঘুরলেও মিলবে না কোনো পানীয় জলের সচল কলের দেখা। পার্শ্ববর্তী বাসিন্দা কামেশ্বর রানা জানান “পাঁচিল না থাকায় চুরি হয়ে গেছে কলের যন্ত্রাংশ, নিরাপত্তার অভাবে মেরামতি করলেও পুনরায় চুরি হচ্ছে কলের যন্ত্রাংশ থেকে নানা জিনিষ”। দরকার অবিলম্বে সমাধান, পাড়ায় পাড়ায় সমাধানে মিটুক এই সমস্যা দাবী স্থানীয়দের, এব্যাপারে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্র সত্যজিত ঘোষ। এখন দেখার কবে সমাধান হয় এই সমস্যার। যদিও পল্লীমঙ্গল সমিতির তরফে সম্পাদক সন্দীপন সরকার জানান “সম্পূর্ণ না হলেও ২৫০ফুট মতন পাঁচিল তারা করে দিতে চায় তাদের নিজস্ব সি.এস.আর তহবিল থেকে, সেব্যাপারে স্বাস্থ্য দপ্তরে আবেদন জানানো হয়েছে। মিলেছে প্রাথমিক সম্মতিও, দ্রুত কাজ শুরুর চেষ্টা চলছে”। মেমারির বি,এম,ও,এইচ ডাঃ হর্ষ ঘোষ পল্লীমঙ্গল সমিতির আবেদনের কথা স্বীকার করেছেন এবং বাকী পুরো বিষয়টি উচ্চস্তরে জানানোর আশ্বাস দিয়েছেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















