লুতুব আলি, নতুন গতি : রায়নার একলক্ষী বিবেকানন্দ মিলন সংঘে রক্তদান শিবির। বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি রায়নার একলক্ষী বিবেকানন্দ মিলন সংঘের প্রাঙ্গনে স্বাস্থ্য বিকাশ প্রকল্পের আওতায় আয়োজিত হল এক রক্তদান শিবির। বিবেকানন্দ মিলন সংঘের সহ-সম্পাদক সঞ্জয় নন্দী বলেন, এলাকার মানুষ বিনামূল্যে পরিষেবা পাওয়ায় স্বেচ্ছাসেবী সংস্থা ও অন্যান্য তত্ত্বাবধায়কদের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আয়োজক সংস্থার তরফে সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, পূর্ব বর্ধমান জেলার প্রতিটি প্রান্তিতে স্বাস্থ্য পরিসীমা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। সেদিন ৭০ জন রক্তদাতা রক্ত দান করেন। সেদিন প্রত্যেক রক্তদাতাদের হাতে ভালবাসার স্মারক হিসেবে দেয়া হলো শিশু বৃক্ষ এবং আসন্ন গ্রীষ্মের কথা বিবেচনা করে ছাতা। এছাড়াও ১৫০ জনের বিনামূল্যে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও বিনামূল্যের ডায়েট চার্ট প্রদান এবং খাদ্য ও জীবনশৈলী বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, বর্তমানে চরম রক্তের সংকট এই সংকট মোকাবেলা করার জন্য আরও বেশি বেশি করে রক্তদান শিবির করতে হবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























